মোহনপুরের বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় এর নব নির্মিত ভবনের উদ্বোধন - The News Lion

মোহনপুরের বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় এর নব নির্মিত ভবনের উদ্বোধন




দি নিউজ লায়ন ; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের বাড়ুইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কোমল,বিধায়ক বিক্রম প্রধান,মহকুমা শাসক আজমল হোসেন,মোহনপুর ব্লকের বি ডি ও রাজশ্রী দত্ত চৌধুরী ,সমাজসেবী প্রদীপ পাত্র  সহ আরো অনেক।বাড়ুইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করে জেলা শাসক রেশমি কোমল বলেন এই প্রতিষ্ঠানটি আপনাদের,একে যত্ন করে রাখবেন।


এই বিদ্যালয়ে এলাকার ছেলে মেয়েরা ভালো ভাবে পড়াশুনা করতে পারবে। তিনি বলেন রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে।তাই এই এলাকার উন্নয়নে বহু কাজ হয়েছে এবং আগামীদিনে ও হবে।ওই বিদ্যালয় টি নতুন করে তৈরি করার জন্য  তিনি মোহন পুর ব্লকের বিডিও র প্রশংসা করেন।জেলাশাসক  রেশমি কোমল আরো বলেন যে আপনারা এই এলাকার উন্নয়নের জন্য যদি কোন সমস্যায় পড়েন তা হলে সরা সরি  আমাকে জানাবেন।


তিনি ওই এলাকার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।তিনি ওই এলাকার বাসিন্দাদের দুয়ারে সরকার কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান।ওই এলাকার বাসিন্দারা জেলাশাসক রেশমি কোমল সহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ  ও  শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.